হায়দরাবাদ থেকে এল গাই, সাথে এল বোকা ভাই - The News Lion

হায়দরাবাদ থেকে এল গাই, সাথে এল বোকা ভাই

 


দি নিউজ লায়ন;    দিল্লির পুলিস গিয়ে নন্দীগ্রামের বয়ালে ছাপ্পা মেরেছে। হুগলির খানাকুলের জনসভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার। মমতা বলেন উত্তর প্রদেশ দিল্লি থেকে পুলিশ নিয়ে এসে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি কিন্তু তাতেও কোনো লাভ হবে না নন্দীগ্রামে হেরে গিয়েছে বাকি জায়গাতেও জামানত জব্দ হবে।


 অমিত শাহ কে তীব্র আক্রমণ করে মমতা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে ষড়যন্ত্র চলছে একের পর এক বাংলার পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে নির্বাচনের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অপমান করা হচ্ছে ওরা ভাবছে বাংলায় ক্ষমতা দখল করবে আগে পঞ্চাশটা আসন পেয়ে দেখা তারপর বাংলা দখল করার কথা ভাববে ওরা পুরো হেরে গিয়েছে হাওয়াতে কথা বলছে পয়সা দিয়ে ভয় দেখিয়ে প্রচার করছে ওরা বাংলায় ক্ষমতা দখল করতে চলেছে এসব বিশ্বাস করবেন না তৃণমূল ছিল তৃণমূল আছে এবং তৃণমূলই থাকবে। নন্দীগ্রামের গদ্দার, মিরজাফর সবাই কাঁদছে। এদিনের জনসভা থেকেও নাম না করে 'ভাইজান' কে আক্রমণ করেন মমতা। মমতা বলেন, সংখ্যালঘু ভাইদের থেকে একটা পচা ছেলে বেরিয়েছে, বিজেপির টাকা নিচ্ছে। 


ওআইসি এবং আব্বাস সিদ্দিকীকে এক সারিতে নিয়েছে আক্রমণ করে মমতা বলেন, ' হায়দরাবাদ থেকে এল গাই, সাথে এল বোকা ভাই।' সংখ্যালঘুর ভোট কাটতে সবাইকে উসকে দিচ্ছে। ভোটের সময়ে বেরিয়ে বড্ড বেশ সাম্প্রদায়িকতা দেখাচ্ছে। আপনাদের দেখার দায়িত্ব আমার। আমি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না। রবিবারের জনসভা থেকে লাভ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মমতা। মমতা বলেন, বাংলাদেশে গিয়েও গন্ডগোল বাঁধিয়েছে। দিদি বিনা পয়সায় চাল দিচ্ছে। আর গ্যাসের দাম ৯০০টাকা। এর আগে একাধিক জনসভা থেকে বিজেপি টাকা দিয়ে ভোট করাচ্ছে মিটিং-মিছিলে লোক নিয়ে আসছে এই অভিযোগ করেছিলেন মমতা এদিনের জনসভা থেকেও একই অভিযোগ করেন তিনি ।মমতা বলেন, কেউ বিক্রি হবেন না। হলে আমি ধরে ফেলব। 


ভোটের আগে ভয় দেখাচ্ছে। ভয় কিসের? যেখনে যেখানে এজেন্ট দিতে পারবেন না। আমি মহিলাদের পাঠব। দেখি কে ঝামেলা করে, ভয় দেখায়। এজেন্ট নেই ধার নিচ্ছে। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায়। বলুন আমার ক্যাশ চাই না গ্যাস চাই।

টাকা নিলেও বলুন ভোট দেব না। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে মমতা বলেন, ভোটগ্রহণ শেষ হয়ে গেল আর কাজ মিটে গেল এমন ভাববেন না ভোটগ্রহণ হয়ে যাওয়ার পরই আসল কাজ প্রতিটি ইভিএম পাহারা দিতে হবে ওরা ইভিএম খারাপ করে কারচুপি করতে পারে তাই ভোট গ্রহণের দিন সতর্ক থাকতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.